
ঢাকাঃ ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে থাকে। তাই ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।আজ সোমবার (২৯ জুন) এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় উল্লেখ করা হয়, আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যেকোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সাথে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।





