আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব উড়োজাহাজ

মনিটর অনলাইন
Published: July 20, 2026 | 09:01 AM1 min read

ঢাকাঃ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ আগামী ১২ আগস্ট থেকে প্রথমবার আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
এয়ার চায়না জানিয়েছে, নতুন এই রুটে চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে।
বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে।
চীনের বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই উড়োজাহাজটি আন্তর্জাতিক রুটে যাত্রা দেশের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে আরও দৃশ্যমান করবে।
Spread the word








