সৈয়দপুর-কক্সবাজার রুটে ২ মাস ফ্লাইট বাতিল

মনিটর রিপোর্ট
Published: June 14, 2022 | 12:00 AM1 min read

হজ উপলক্ষে সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশের সব ফ্লাইট দুই মাসের জন্য বাতিল করা হয়েছে।
আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত এই রুটে যাত্রীসেবা দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হজ ফ্লাইট চালু হয়েছে। হজ গমনেচ্ছুদের ঢাকায় পৌঁছে দিতে দেশের সব বিমানবন্দর ব্যস্ত থাকে।
ফলে বিমান সিডিউলে কিছু রদবদল করা হয়েছে। বিশেষ করে হাজিদের সেবা এ সময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ফলে আপাতত সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান যাত্রীসেবা দিতে পারছে না। এ রুটের সব যাত্রীর সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আগামী ১৩ জুন থেকে ৪ আগস্ট রুটটি বন্ধ থাকার পর পুনরায় সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান চলাচল স্বাভাবিক হবে।
-B
Spread the word












